- Editor
- 16:45 14/Sep/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
অল ব্রাদার্স গ্রুপের উদ্যোগে আয়োজিত গণেশ পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো উৎসবমুখর পরিবেশে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে গণেশ পূজার শুভ উদ্বোধন করেন মাতারবাড়ি বিধানসভার বিধায়ক তথা বিজিপি ত্রিপুরা রাজ্যের সভাপতি অভিষেক দেবরায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার রামপদ জমাতিয়া। তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, সানি সাহা। বিশেষভাবে উপস্থিত ছিলেন গোমতী জেলার আরকেপুর মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার ব্লাড ডোনেশন ইনচার্জ রাকেশ সরকার। এছাড়াও অল ব্রাদার্স গ্রুপের সদস্য ও স্থানীয়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গণেশ পূজাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। পূজা উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সকলে।
গণেশ পূজাকে ঘিরে আগামী দিনগুলিতেও এলাকায় উৎসবের আমেজ বজায় থাকবে বলে জানান।
