স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

 ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে উদয়পুর লায়ন্স ক্লাবের উদ্যোগে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।প্রতিযোগিতায় খেলোয়াড়রা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিযোগিতা ঘিরে উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ।প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উদয়পুর লায়ন্স ক্লাবের কর্তৃপক্ষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সভাপতি রঘুনাথ সাহা, সম্পাদক লক্ষণ দাস, কোষাধ্যক্ষ আলম আহমেদ, বুরু গোস্বামী, অরুনাভ ঘোষ সহ অন্যান্য সদস্য সদস্যবৃন্দ।

লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মহলে ইতিবাচক সাড়া পড়ে। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি খেলাধুলার প্রসারে এমন আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।

সম্পরকিত খবর