- Editor
- 12:58 15/Jul/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে আজ থেকে উদয়পুরে গোমতী জেলা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। শিবিরে জেলার 65 জন সাংবাদিক অংশ নিয়েছে। ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্ভোধন করেন গোমতী জেলা শাসক রিঙ্কু লাথের। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিথযসা শুই সিনিয়র সাংবাদিক দিবাকর দোবনাথ ও সানিত দেব রায়। এই শিবিরে সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদ লেখা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, মোবাইল সাংবাদিকতা, সাক্ষাৎকার গ্রহণের কলাকৌশল, মাঠ পর্যায়ে রিপোর্টিং এবং সংবাদমাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-এর ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশন ও পেশাগত মানোন্নয়নে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তর।
