- Editor
- 08:12 07/Jun/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
৫ই জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার উদয়পুরের নেতাজি কিন্ডারগার্টেন স্কুলে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করে। পাশাপাশি শিশুদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, দূষণমুক্ত পৃথিবী এবং সবুজ প্রকৃতির নানা চিত্র অঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতার পরিচয় দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক জেলা পরিষদের সদস্য তথা স্কুলের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ গোস্বামী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
