উদয়পুরে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা সভা

উদয়পুরে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা সভা

 মঙ্গলবার উদয়পুর রাজশ্রী কলা ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের উদ্যেগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সেক্রেটারি এম নাগারাজু সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকরা ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি দের হাতে বিভিন্ন ব্যাংকের লোনের অনুমোদন যেমন দেওয়া হয়েছে তেমনি বিভিন্ন এসএসজি‌ গ্রুপের হাতেও ব্যাংকের অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সেক্রেটারি এম নাগারাজু বলেন, দীর্ঘ বছর তিনি ত্রিপুরা বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এই অনুষ্ঠানে মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী, সহ সহায়ক দল সহ বিভিন্ন ব্যক্তিদের হাতে ঋন প্রদানের অনুমতি দেওয়া হয়। অনুষ্ঠানে মুদ্রা,পি এম বিশ্বকর্মা, কৃষি ঋন সহ বিভিন্ন প্রকারের ঋণ ৪৫৭৭ জনকে দশ লাখ টাকার মতো ঋণ দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের সেক্রেটারি বলেন যারা ঋণ নিয়েছেন প্রত্যেকে যেন সঠিকভাবে ব্যবসা কিংবা যে যার কাজের জন্য ঋণ দিয়েছেন ব্যাংক তা যেন সদ্ব্যবহার করে নিজে এবং পরিবার নিয়ে বাঁচতে পারেন তার উপর গুরুত্ব আরোপ করা হয়।

সম্পরকিত খবর