18 ই মে গোমতী জেলার শাসক বাইসাইকেল চালিয়ে অফিস যান।

18 ই মে গোমতী জেলার শাসক বাইসাইকেল চালিয়ে অফিস যান।

আগামী ১৮ মে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে চলেছে গোমতী জেলা প্রশাসন। জেলাশাসক সহ ডিএম অফিসের সমস্ত কর্মচারীরা ওই দিন নিজ নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে অফিসে আসবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত পেট্রোল ও ডিজেলের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো এবং পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বর্তমান সময়ে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য এবং পরিবেশ দূষণের সমস্যা গোটা দেশজুড়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষাপটে গোমতী জেলা প্রশাসনের এই সচেতনতা মূলক পদক্ষেপ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমেই বড় পরিবর্তন সম্ভব।

 

এই অভিনব কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। অনেকেই মনে করছেন, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা যখন নিজেরাই এমন উদ্যোগ নিচ্ছেন, তখন সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কেও ইতিবাচক বার্তা পৌঁছে যাবে সমাজের সর্বস্তরে।

 

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জীবনের বার্তা নিয়ে গোমতী জেলা প্রশাসনের এই উদ্যোগ আগামী দিনে অন্য প্রশাসনিক দপ্তরগুলির কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছে সচেতন মহল।

সম্পরকিত খবর