উদয়পুর লায়ন্স ক্লাবের মানবিক উদ্যোগ

উদয়পুর লায়ন্স ক্লাবের মানবিক উদ্যোগ

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছয় বছরের এক হতদরিদ্র পরিবারের শিশুর চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে উদয়পুর লায়ন্স ক্লাব। মানবিক এই উদ্যোগে ক্লাবের সদস্য ও সদস্যাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন।জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে শিশুটি। তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে উদয়পুর লায়ন্স ক্লাব–এর সদস্যরা জরুরি বৈঠক করে সহায়তার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিশুটির পরিবারের হাতে ২৫ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। এ সময় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সভাপতি চিত্রা ঘোস, সম্পাদক বিশ্বজিৎ বণিক, লক্ষণ দাস, বুরু গোস্বামী, মনোজ বিশ্বাস সহ অন্যান্য সদস্য সদস্যাগণ।

স্থানীয় বাসিন্দারা লায়ন্স ক্লাবের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য বিত্তবান ও সামাজিক সংগঠনও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসবে।

সম্পরকিত খবর