অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের সাংবাদিক সম্মেলন

অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের সাংবাদিক সম্মেলন

ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে "অল ড্রাইভার ওয়েলফেয়ার" অ্যাসোসিয়েশনের গোমতি জেলা কমিটির উদ্যোগে ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি সাংবাদিক সম্মেলন করা হয় "উদয়পুর প্রেস ক্লাবে"।

 

সংগঠনের পক্ষ থেকে চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ৩১ দফা দাবি জানানো হয়। রাষ্ট্রীয় প্রেসিডেন্ট সুরেন্দ্র প্রসাদ এবং ন্যাশনাল জেনারেল সেক্রেটারি প্রকাশ কুমার সিং প্রত্যেকটি ড্রাইভারের জন্য লড়াই করে যাচ্ছে।

সংগঠনের প্রতিনিধিরা জানান, ভারতে Election Commission of India-এর অধীনে অনুষ্ঠিত লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে চালকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাচনের সময় গাড়ি জব্দ হওয়ায় চালকদের দীর্ঘ সময় কর্মরত থাকতে হয়। এ সময় অনেক ক্ষেত্রে পর্যাপ্ত খাবার, বিশ্রাম, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সুবিধা পাওয়া যায় না। পাশাপাশি বেতন বঞ্চনা ও মধ্যস্বত্বভোগীদের কর্তনের অভিযোগও তোলা হয়।

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে—গাড়ি জব্দের দিন থেকে ছাড়ার দিন পর্যন্ত চালক ও সহকারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান, কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় পঙ্গুত্ব হলে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি, মৃত্যু হলে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা, এবং অন্য জেলায় বা রাজ্যে দায়িত্ব পালনকারী চালকদের ভোটাধিকার নিশ্চিত করা।

এছাড়া ত্রিপুরার চুরাইবাড়ি চেকপোস্টে একাধিক ওয়েট ব্রিজ চালু করার দাবিও জানানো হয়, যাতে দীর্ঘ লাইনের সমস্যা কমে।

সাংবাদিক সম্মেলনে ইন্টারসেপ্টর যানবাহন নিয়েও মত প্রকাশ করা হয়। সংগঠনের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি জরুরি। কেবল জরিমানা বা দমনমূলক ব্যবস্থা নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই দুর্ঘটনা কমানো সম্ভব।

সংগঠনের পক্ষ থেকে চালকদের ন্যায্য অধিকার ও মানবিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের গোমতী জেলার কমিটির সভাপতি শাহজাহান মিয়া, সহ-সভাপতি মমতাজ মিয়া, সুমন মিয়া, মোবারক হোসেন, সফর আলী, ও অন্যান্য সদস্য সদস্যরা।

সম্পরকিত খবর