অমৃতালয় বৃদ্ধাশ্রমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

অমৃতালয় বৃদ্ধাশ্রমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল উদয়পুর লায়ন্স ক্লাব। সম্প্রতি ক্লাবের উদ্যোগে অমৃতালয় বৃদ্ধাশ্রম-এ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও স্যানিটারি পণ্য বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি চিত্রা ঘোষ,, সম্পাদক বিশ্বজিৎ বণিক, কোষাধ্যক্ষ আলম আহাম্মেদ, রঘুনাথ সাহা, বুরু গোস্বামী, মনোজ বিশ্বাস, সমীর ভট্টাচার্জি সহ অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ।

ক্লাবের পক্ষ থেকে চাল, ডাল, তেল, চিনি, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি সাবান, স্যানিটারি ন্যাপকিন, ডিটারজেন্ট ও অন্যান্য স্বাস্থ্যবিধি সম্পর্কিত সামগ্রীও বিতরণ করা হয়, যাতে আবাসিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যময় হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাব সদস্য বলেন, সমাজের প্রবীণ মানুষরা আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ চয়নিতা ভট্টাচার্যী জানান লায়ন্স ক্লাবের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু প্রয়োজনীয় সামগ্রীই সরবরাহ করে না, বরং প্রবীণদের মনে ভালোবাসা ও সহমর্মিতার অনুভূতিও জাগিয়ে তোলে।

উল্লেখ্য, উদয়পুর লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য ও দরিদ্র সহায়তা কার্যক্রমের পাশাপাশি এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

মানবতার সেবায় এমন উদ্যোগ নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

সম্পরকিত খবর