- Editor
- 07:08 12/Feb/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
উদয়পূর লায়ন্স ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহকুমা শাসক ত্রিদিপ সরকার তাছাড়া উক্ত শিবিরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারনেসানেল ডিস্ট্রিক্ট ৩২২ জি এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন প্রণব বনিক । এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন চিত্রা ঘোষ, সম্পাদক বিশ্বজিৎ বণিক, কোষাধ্যক্ষ আলম আহাম্মেদ সহ ক্লাবের সন্মানিয় সদস্য লায়ন শ্যামল সাহা ও অন্যান্য সন্মানিয় সদস্য সদস্যা বৃন্দ । উক্ত শিবিরে প্রায় ৩৫ জন স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহন করেন । এই শিবির কে কেন্দ্র করে ব্যপক উৎসাহ দেখা দিয়েছে রক্তদাতা ও দাত্রীদের মধ্যে । মহকুমা শাসক উনার বক্তব্যে লায়ন্স ক্লাবের প্রত্যেকটি কর্মসূচিকে সাধুবাদ জানান এবং এই ধরনের মানবিক কর্মসূচী সংগঠিত করার জন্য উচ্চ প্রশংসা করেছেন এছাড়া বিশেষ অতিথি প্রণব বনিক ও উদয়পুর লারন্স ক্লাবের প্রসংশা করেন এবং বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি স্বেচ্চা রক্তদানের মত মানবিক কর্মসূচী আগামী দিনে অব্যাহত রাখার অবেদন রাখেন।
