‘ফিড দ্য হাঙ্গার’ কর্মসূচি

‘ফিড দ্য হাঙ্গার’ কর্মসূচি

উদয়পুর লায়ন্স ক্লাবের উদ্যোগে ‘ফিড দ্য হাঙ্গার’ কর্মসূচি

উদয়পুর লায়ন্স ক্লাবের উদ্যোগে মানবিক কার্যক্রম ‘ফিড দ্য হাঙ্গার’ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় উদয়পুর রেল স্টেশন চত্বরে প্রায় ৮০ জন ক্ষুধার্ত ও অসহায় মানুষের মধ্যে অন্ন বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। তারা বলেন, ক্ষুধার্ত মানুষকে খাদ্য সহায়তা দেওয়া লায়ন্স ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর লায়ন্স ক্লাবের সভাপতি চিত্রা ঘোষ সম্পাদক বিশ্বজিৎ কোষাধক্ষ্য আলম আহমেদ সহ বণিক বুড়ু গোস্বামী এবং অন্যান্য সদস্য সদস্যবৃন্দ।

এ সময় স্থানীয় মানুষ লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সামাজিক দায়বদ্ধতা পালনে এ ধরনের কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সম্পরকিত খবর