ইংরেজি নববর্ষের আগাম উপহার প্রদান

ইংরেজি নববর্ষের আগাম উপহার প্রদান

ইংরেজি নববর্ষ উপলক্ষে উদয়পুর লায়ন্স ক্লাবের উদ্যোগে আনন্দ মার্গ ইংরেজি মাধ্যম স্কুলের কচিকাঁচা শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। নববর্ষের আনন্দ ভাগ করে নিতে ক্লাবের সদস্যরা শিশুদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর লায়ন্স ক্লাবের সভাপতি, চিত্রা ঘোষ, সম্পাদক বিশ্বজিৎ বণিক, রঘুনাথ সাহা, বুরু গোস্বামী সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং আনন্দমার্গ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। উপহার পেয়ে খুশিতে মেতে ওঠে ছোট ছোট শিক্ষার্থীরা।লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও শিশুদের পাশে দাঁড়ানো তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

সম্পরকিত খবর