উদয়পুর লায়ন্স ক্লাবের শীত বস্ত্র বিতরণ

উদয়পুর লায়ন্স ক্লাবের শীত বস্ত্র  বিতরণ

 

শীতের তীব্রতা থেকে সাফাই কর্মীদের সুরক্ষা দিতে মানবিক উদ্যোগ নিল উদয়পুর লায়ন্স ক্লাব। ক্লাবের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত সাফাই কর্মীদের মধ্যে প্রায় পঞ্চাশের অধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব উদয়পুরের সভাপতি চিত্রা ঘোষ সম্পাদক বিশ্বজিৎ বণিক কোষাধক্ষ্য আলম আহমেদ সহ অন্যান সদস্যবৃন্দ । তাঁরা সাফাই কর্মীদের হাতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দেন। এই উদ্যোগের মাধ্যমে শীতকালে কর্মরত সাফাই কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। আগামী দিনেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি চালু থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।শীতবস্ত্র পেয়ে খুশি সাফাই কর্মীরা লায়ন্স ক্লাবের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পরকিত খবর