- Editor
- 11:22 26/Dec/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
উদয়পুর, ২৫শে ডিসেম্বর: উদয়পুর লায়ন্স ক্লাবের উদ্যোগে লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন লায়ন্স ক্লাবের কর্তৃপক্ষ।দিনব্যাপী এই প্রীতি প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সুস্থ শরীরচর্চার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মূলত তিনটি মহকুমা নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করেন উদয়পুর, অমরপুর এবং সুনামুর া মহকুমার খেলোয়াররা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এস ডি এম অমরপুর অনুপম ভট্টাচার্জী, লায়ন্স ক্লাব সভাপতি চিত্রা ঘোষ, সম্পাদক বিশ্বজিৎ বণিক সহ অন্যান্য সদস্য সদস্য বৃন্দ।অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের কর্মকর্তারা,ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন
আশিস দেবনাথ ও প্রীদীপ দেব।রানার আপ-
অলক বানিক এবং দীপক আহালওয়াত।। উপস্থিত অতিথিরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান।
