- Editor
- 17:05 04/Dec/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
H DFC ব্যাংকে উদ্দ্যেগে উদয়পুরে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। -------------------------------------------------------------------------------- উদয়পুর প্রতিনিধি// সারা রাজ্যে বিভিন্ন হাসপাতালে রক্ত সংকটে ভোগছে। রক্ত সংকটে কোন রোগী যাতে অসুবিধা না হয় সেই জন্য বৃহস্পতিবার উদয়পুর এইচ ডি এফ সি ব্যাঙ্ক এক রক্ত দান শিবির সংগঠিত করে তাদের অফিস কার্য্যালয়ে। প্রদীপ জ্বালিয়ে এর শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক এিদীপ সরকার, উদয়পুর এইচ ডি এফ সি - র শাখার ব্রাঞ্চ ম্যানেজার অরুপ ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, রক্তের কোন বিকল্প নেই। রক্তের কোন ধর্ম নেই, বর্ন নেই। বিজ্ঞানীরা আজ ও রক্তের কোন বিকল্প তৈরী করতে পারে নি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সবাইকে আহ্বান জানিয়েছেন এক জন মুমুর্ষু রোগীর যদি রক্তের প্রয়োজন হয় সেই জন্য সবাই যাতে এগিয়ে আসে।এই আহ্বানে এইচ ডি এফ সি ব্যাঙ্ক সহ বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন ক্লাব, সরকারি বিভিন্ন দপ্তর এগিয়ে আসায় সবাই ধন্যবাদ জানিয়ে বছরে তিনবার করে রক্ত দান শিবির করার জন্য অনুরোধ করা হয় উপস্থিত অতিথিদের পক্ষ থেকে। বৃহস্পতিবার এইচ ডি এফ সি ব্যাঙ্কের পক্ষ থেকে এিশ জন রক্ত দাতা রক্ত দান করা হবে বলে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়।
