- Editor
- 13:13 25/Nov/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
SIP Abacus-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও ত্রিপুরা রাজ্যের মোট ১৭টি সেন্টারের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে ইন্টার সেন্টার এসআইপি এবাকাস অ্যারিথমেটিক কনটেস্ট ২০২৫। আর সেই কম্পিটিশনের উদয়পুর সেন্টারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শহরের রাজর্ষি কলাক্ষেত্রে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর এই দিনটিকেই প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয়, অর্থাৎ প্রতি বছর ১৫ ই আগস্ট দিনটিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়,যা শিশুদের উৎসাহ ও অংশগ্রহণ আরও বাড়িয়ে তোলে।এবারের প্রতিযোগিতায় উদয়পুর এবাকাস সেন্টার থেকে প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। দীর্ঘ প্রস্তুতি ও কঠোর অনুশীলনের প্রতিফলন হিসেবে মোট ১১২ জন শিক্ষার্থীকে বিভিন্ন বিভাগে তাদের পারফরম্যান্স অনুযায়ী পুরস্কৃত করা হয় ইতিমধ্যেই।বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রতিযোগিতার বিভিন্ন লেভেলের বেশ কয়েকজন ছাত্রছাত্রী মাত্র ১১ মিনিটে ৩০০টি অঙ্ক সমাধান করে অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। আয়োজকদের মতে, এ ধরনের পারফরম্যান্স এবাকাস শিক্ষার মাধ্যমে শিশুদের একাগ্রতা, গণনাশক্তি ও মানসিক দ্রুততা কতটা উন্নত হতে পারে তার স্পষ্ট প্রমাণ।আয়োজন কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের প্রতিযোগিতাও অত্যন্ত উৎসাহজনক পরিবেশে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে এবাকাস শিক্ষার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করে চলেছে
