শরীর সুস্থ রাখার অন্যতম মাধ্যম খেলাধুলা

শরীর সুস্থ রাখার অন্যতম মাধ্যম খেলাধুলা

15 ই নভেম্বর শনিবার উদয়পুর লায়ন্স ক্লাবের উদ্যোগে রাজারবাগ সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে “লায়ন্স খেলকুদ প্রতিযোগিতা”। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেবনাথ তাছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব উদয়পুরের সভাপতি চিত্রা ঘোষ, সম্পাদক বিশ্বজিৎ বণিক, সমরেন্দ্র গোস্বামী এবং লায়ন্স ক্লাব উদয়পুরের অন্যান্য সদস্য সদস্যবৃন্দ । দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

 

অনুষ্ঠানে উপস্থিত লায়ন্স ক্লাবের দায়িত্বশীল সদস্যরা জানান, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা লায়ন্স ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পরকিত খবর