লায়ন্স ক্লাবের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির

লায়ন্স ক্লাবের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির

 ২৫ শে অক্টোবর শনিবার উদয়পুর লায়ন্স ক্লাবের উদ্যোগে লায়ন্স ক্লাব প্রেক্ষাগৃহে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এলাকার বহু মানুষ এই শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন চিকিৎসা সুবিধা গ্রহণ করেন। সমাজসেবামূলক এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর দেবাশীষ পাল তাছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি চিত্রা ঘোষ, সম্পাদক বিশ্বজিৎ বণিক, কোষাধক্ষ ্য আলম আহমেদ, সুরেন্দ্রনাথ গোস্বামী, বিষ্ণুপদ ভৌমিক সহ অন্যান্য সদস্য সদস্যরা এবং বিশিষ্ট চিকিৎসকগণ। এই শিবিরে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ দেন এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এছাড়াও প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত পরামর্শও প্রদান করা হয়।

সম্পরকিত খবর