মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে আলোচনা

মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে আলোচনা

 

 

 ১০ই অক্টোবর শুক্রবার লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ইউথ ক্লাবেরএর সহযোগিতায় “Mental Health and Well-being” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় ইউথ ক্লাবের প্রেক্ষাগৃহে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতী সুমনা মজুমদার । তিনি মানসিক স্বাস্থ্য ও জীবনের ভারসাম্য বজায় রাখার নানা দিক নিয়ে অত্যন্ত সুন্দর ও হৃদয়গ্রাহী আলোচনা করেন। তাছাড়া উপস্থিত ছিলেন ইউথ ক্লাবের সভাপতি বিপ্লব দেব সম্পাদক বিশ্বজিৎ বণিক উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সভাপতি চিত্রা ঘোষ কোষাধক্ষ আলম আহমেদ সহ অন্যান্য সদস্য সদস্যরা। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ইয়ুথ ক্লাবের কর্তৃপক্ষকে এমন একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর আলোচনার আয়োজন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।এই আয়োজনের মাধ্যমে সমাজে মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে যায় সর্বস্তরের মানুষের কাছে।

সম্পরকিত খবর