পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করেন লায়ন্স ক্লাব

পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করেন লায়ন্স ক্লাব

পরিবেশ রক্ষায় আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল উদয়পুর লায়ন্স ক্লাব। আজ শহরের বিভিন্ন বাজারে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বিকল্প হিসেবে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।উদয়পুরের প্রধান বাজার, গুলিতে এই কর্মসূচি আয়োজিত হয়। স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে প্রায় ৩ শতাধিক শতাধিক কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়, যার গায়ে পরিবেশ সচেতনতা বিষয়ক বার্তা প্রিন্ট করা ছিল।উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি চিত্রা ঘোষ, সম্পাদক বিশ্বজিৎ বণিক, কোষাধ্যক্ষ আলম আহমেদ সহ অন্যান্য সদস্য সদস্যবৃন্দ।

লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ আলম আহমেদ বলেন, “আমরা চাই সাধারণ মানুষ প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করুক। এটি শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও উপকারী হবে।”এই ধরনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সাড়াও লক্ষ করা গেছে। অনেকেই জানান, তারা এখন থেকে নিজেদের ব্যাগ নিয়ে বাজারে আসবেন এবং যতটা সম্ভব প্লাস্টিক এড়িয়ে চলবেন।উল্লেখ্য, লায়ন্স ক্লাব আগেও নানা সামাজিক ও পরিবেশ-সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

সম্পরকিত খবর