মৎস্য দপ্তরের বিশেষ উদ্যোগ

মৎস্য দপ্তরের বিশেষ উদ্যোগ

বিজয়া দশমী উপলক্ষে গোমতী জেলায় সাধারণ মানুষকে উৎসবের আনন্দ বাড়াতে মৎস্য দপ্তরের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সব মহকুমায় আজ ন্যায্য মূল্যে মাছ বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

উদয়পুর, অমরপুর, করবুকসহ প্রতিটি মহকুমা শহরে সরকারি জলাশয় থেকে ধরা মাছ সাধারণ মানুষের জন্য সরবরাহ করা হয়েছে।

 

মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণ হরি ত্রিপুরা জানান, উৎসবের দিনে প্রত্যেক পরিবার যাতে সহজলভ্য মূল্যে মাছ কিনতে পারে, সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া উপস্থিত ছিলেন ফিসারী অফিসার তনুকা চক্রবর্তী।

সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ করেছেন। তারা কম দামে ভালো মানের মাছ পেয়ে খুশি।

সম্পরকিত খবর