১লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস পালন করেন

 ১লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস পালন করেন

১লা সেপ্টেম্বর'কে ড্রাইভার দিবস হিসেবে ঘোষণা করার দাবিতে সরব আল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ। অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের সদস্যরা ১লা সেপ্টেম্বর দিনটিকে ড্রাইভার হিসেবে পালন করলেও মেলেনি সরকারি স্বীকৃতি। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সংগঠনটি রাজ্যব্যাপী এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে। গোকুলপুর শার অফিস সংলগ্ন এলাকায় অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ গোমতী জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মিছিল ও সমাবেশ। এদিনের এই মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আল ইন্ডিয়া ড্রাইভার এসোসিয়েশন গোমতী জেলা কমিটির সভাপতি শাহজাহান মিয়া,জেনারেল সেক্রেটারি সিরাজ মিঞা, জেলা অ্যাডভাইজার চান মিঞা, লিগেল এডভাইজার নন্দন দাস, লাইন সেক্রেটারি বিমল দে, কোষাধক্ষ্য খোকন সরকার সহ অন্যান্যরা। সভা মঞ্চে সাংবাদিক ও পুলিশ প্রশাসনকে সম্মাননা প্রদান করা হয় অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের গোমতীর জেলা কমিটির পক্ষ থেকে। এরপর কেক কেটে ড্রাইভার ডে পালনের পাশাপাশি ২৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে খাতা, কলম বিতরণ করে ড্রাইভার অ্যাসোসিয়েশন। এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশন গোমতী জেলা কমিটির সভাপতি শাহজাহান মিয়া বলেন দেশে কত কত ডে পালন করা হয়। তবে যাদের উপর দেশের অর্থনীতি নির্ভর অর্থাৎ দেশের ড্রাইভারদের উপর তাদের জন্য সরকার কিংবা দেশবাসি কোন ডে পালন করে না। অল ইন্ডিয়া ড্রাইভার এসোসিয়েশন বরাবরই ড্রাইভার ভাইদের স্বার্থে কাজ করে চলছে। তৎসঙ্গে তিনি বলেন, তাদের ৩০ দফা যে মূল দাবি সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে ড্রাইভার ভাইদের হয়ে আগামী দিনের বৃহত্তম আন্দোলনের ডাক দেবে অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারত।

সম্পরকিত খবর