- Editor
- 09:18 30/Aug/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
উদয়পুর লায়ন্স ক্লাবের সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ কৃষ্ণভক্ত উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। বর্ষাকালে শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব করতে এবং স্বাস্থ্য রক্ষায় সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি চিত্রা ঘোষ, সম্পাদক বিশ্বজিৎ বণিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিশ্ব হরি জমাতিয়া সহ স্থানীয় বিশিষ্টজনেরা। এদিনে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে ছাতা প্রদান করা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমরা শুধু একটি ছাতা নয়, শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসার প্রতীক তুলে দিচ্ছি। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।বিদ্যালয়ের পক্ষ থেকেও লায়ন্স ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং এই মহৎ উদ্যোগকে প্রশংসা করা হয়।
এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে সহানুভূতির বার্তা পৌঁছে দেয়।
