লায়ন্স ক্লাবের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন

লায়ন্স ক্লাবের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক মানবিক উদ্যোগ গ্রহণ করল উদয়পুর লায়ন্স ক্লাব। এদিন ক্লাবের সদস্যরা উদয়পুর বৃদ্ধাশ্রম পরিদর্শন করে সেখানে বসবাসরত প্রবীণ নাগরিকদের মাঝে খাবার সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্বাধীনতা দিবসের আনন্দ প্রবীণদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের বার্তা দেওয়া। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, বিস্কুট, সাবান, তোয়ালে সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট চিত্রা ঘোষ, সেক্রেটারি বিশ্বজিৎ বণিক, কোষাধ্যক্ষ আলম আহমেদ এবং অন্যান্য সদস্যরা। তাঁরা প্রবীণদের সঙ্গে কিছু সময় কাটান, কথা বলেন এবং তাঁদের খোঁজ-খবর নেন। পরিবেশটি ছিল আবেগঘন এবং হৃদয়ছোঁয়া।লায়ন্স ক্লাব ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ক্লাবের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সকল মহলে।

সম্পরকিত খবর