- Editor
- 13:01 25/May/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
বাংলাদেশে কিছুতেই কাটছে না জট। সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের পদত্যাগের জল্পনা তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন ইউনূস। সেই বৈঠকের পর অবশ্য পদত্যাগ না করলেও স্পষ্ট আভাস এখনও কিছুই মেলেনি।
শনিবার বিকেলে উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচারপ্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, গত দুই দিন ধরে এমন আলোচনায় আলোড়ন সৃষ্টি হয় সারা দেশে। এমনকী ভারতেও এ নিয়ে তীব্র জল্পনা ছড়ায়। জানা যায়, প্রধান উপদেষ্টা গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের আলোচনায় তাঁর পদত্যাগের ভাবনার কথা বলেন।
ভারত নির্বাচিত সমুদ্র বন্দর দিয়ে মাছ, প্রক্রিয়াজাত খাবার এবং প্লাস্টিকের মতো বেশ কয়েকটি বাংলাদেশি পণ্য আমদানি ও রফতানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এবং এখন স্থলপথে এগুলি চলাচলের অনুমতি দেবে। মোট ৬১৮ মিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক এখন মাত্র দুটি ভারতীয় বন্দর দিয়ে পরিবহন করার অনুমতি রয়েছে৷ ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সবচেয়ে মূল্যবান রফতানি চ্যানেলের উপর মারাত্মক প্রভাব ফেলবে।
