- Editor
- 08:51 02/Feb/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
পয়লা ফেব্রুয়ারী শনিবার গোমতি জেলার উদয়পুর মহকুমার কাকড়াবন ডায়েট কলেজ মাঠে আয়োজিত ডঃ বিনয় ভূষণ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়,অন্যান্য অতিথিবর্গের মধ্যে ছিলেন এলাকার বিধায়ক জিতেন্দ্র মজুমদার,সমাজ সেবক সবিতা নাগ, বিশ্বজিৎ সরকার, মুকুল দেবরায় সহ অন্যান্যরা। উদ্বোধন শেষে অতিথিবর্গরা খেলায় অংশ গ্রহণকারী খেলোয়াড়দের ময়দানে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।অর্থমন্ত্রী উনার ভাষনে বলেন গত বছর এই টুর্নামেন্ট উদয়পুর মহকুমা তথা গোমতি জেলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
এই ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহী করে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে সাহায্য করে। তিনি বলেন আমি আশাবাদী, এখান থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে এবং ভবিষ্যতে রাজ্যের গৌরব বৃদ্ধি করবে। আয়োজক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও প্রতিযোগীদের সফলতা কামনা করেন তিনি।
